ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই…বাবুই হাসিয়া কহে- নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। রজনীকান্তের স্বাধীনতার সুখ কবিতার মতোই এ মৌসুমে বাবুই পাখিরা নিজেদের স্বাধীন আবাস নির্মাণে ব্যস্ত সময় পার করে।

সাধারণত পাখিরা ডিম দিয়ে, তাতে তা দিয়ে বাচ্চা ফোটানোর জন্য বাসা নির্মাণ করে। তাছাড়া, ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য তো বটেই। কোনো পাখি অন্যের বাসা দখল করে, কেউ বা নিজেই তৈরি করে। যেসব পাখি বাসা নির্মাণ করে, সেসব পাখির মধ্যে বাবুইয়ের নির্মাণশৈলী যে অনন্য তা বলার অপেক্ষা রাখে না।

বাবুই পাখিরা সাধারণত তাল, খেজুর ও নারকেল গাছকেই বাসা তৈরির জন্য উপযুক্ত মনে করে। প্রথমে তারা পরিবেশ-পরিস্থিতি বুঝতে চেষ্টা করে। পরিবেশ অনুকূলে হলে বাসা নির্মাণ কাজ শুরু করে। কাঁচা-পাকা ঘাস যোগাড় করে বাসা তৈরির কাজ শুরু করে।

বাসা বোনার কৌশলের জন্য বাবুই পাখিদের তাঁতী পাখি বলা হয়। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সরিয়ে বুক দিয়ে তা পালিশ করে বাসার দেয়াল নির্মাণ করে। বাবুই পাখিদের বাসা দেখলে মনে হতে পারে যেন কলসি উল্টো করে ঝোলানো রয়েছে। ঝড়ের সময় বাবুই পাখিদের বাসা ভয়াবহভাবে ঝুলতে থাকে। দেখে মনে হতে পারে এই বুঝি ছিঁড়ে পড়ল। কিন্তু সহজে তা পড়ে না।

বাবুই পাখিরা বাসা নির্মাণে এতটাই দক্ষ যে, এরা বাসায় কয়েকটি কক্ষ তৈরি করে। বাবুই পাখিদের বাসা বেশ নান্দনিক। বাসার নির্মাণশৈলি থেকে শুরু করে সব কিছুই বেশ নান্দনিক।

গ্রীষ্মে এই পাখিদের বাসা তৈরি বেশ চোখে পড়ে। বাবুইয়ের বাসা তৈরির অনিন্দ্য সুন্দর ছবিগুলো চুয়াডাঙ্গা সদরের পাখির গ্রাম বেলগাছি থেকে ক্যামেরাবন্দি করেছেন পাখিপ্রেমী স্কুল শিক্ষক বখতিয়ার হামিদ।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600