ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের নির্মিত সিনেমা ‘অন্যপাতা’র প্রথম পোস্টার। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪০ জন শিক্ষার্থী।

অন্যপাতা সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। 

অন্যান্য চরিত্রে শাইম, নোমান,
অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেন প্রমুখ। প্রযোজনা করছেন চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েট শিক্ষার্থী আবতাহী শামস ও শাহেজাহান এ্যানি।

নির্মাতা জানান, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে অন্যপাতা সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মাত্র ছয়জনের একটি ছোট দল নিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে এটি ৪০ জনের বেশি তরুণ সদস্যের একটি বিশাল দলে রূপ নেয়।

পরিচালক শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতা সিনেমাটা আমাদের সকলকে একত্র করার সিনেমা। আমরা ছয়জন থেকে ৪০ জন হওয়ার গল্প। আমরা সবাই সব সময়ই স্বপ্নটা দেখতাম বড়, সেই সুবাদেই আস্তে আস্তে অন্যপাতার বড় হওয়া।’

সিনেমার গল্প নিয়ে শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি,
আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ। সব মিলিয়ে আশা করি দর্শক আপন করে নেবে অন্যপাতাকে।’

নির্মাতা জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান অন্যপাতা। তবে এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র হাতে না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি।

শাহেজাহান এ্যানি বলেন, ‘আমাদের টিমের সবাই দুর্গাপূজার সময় সিনেমাটি মুক্তি দিতে আগ্রহী। ১৬ অক্টোবর মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে সবাই। হল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলমান রয়েছে। ইতিমধ্যে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমা দেখেছেন। আশা করছি, শিগগির ছাড়পত্র পেয়ে যাব। এরপর আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600