ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

১০-১৫ শতাংশ এলাকায় হতে পারে বৃষ্টি, তাপপ্রবাহের সম্ভাবনা কম

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বৃষ্টির সঙ্গে যুক্ত সব এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ছবি : সংগৃহীত

দেশের কিছু এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর মধ্যে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং উপকূলীয় কিছু এলাকায় মেঘের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। একই সঙ্গে দেশের ১০-১৫ শতাংশ এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ রবিবার (৪ অক্টোবর) বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের (বিডব্লিউওটি) পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি এলাকার সামান্য কিছু এলাকাতেও বজ্রবৃষ্টি হতে পারে।

বর্তমানে দেশে কোনো সক্রিয় বৃষ্টি বলয় নেই। পরবর্তী বৃষ্টি বলয় সম্পর্কে পরে জানানো হবে।

বৃষ্টির সঙ্গে যুক্ত সব এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি শুরুর কিছুটা আগে এবং বৃষ্টির সময় এসব এলাকায় কিছুটা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহের সম্ভাবনা কম। তবে বৃষ্টি বিরতির সময় দেশের অনেক এলাকায় বেশ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

ভোরের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বেশ কিছু এলাকায় ৭ থেকে ৯ ঘণ্টা স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে।

মেঘ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিক থেকে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। তবে মেঘের গতিপথ কিছুটা এলোমেলো থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। সাগরও স্বাভাবিক থাকতে পারে। কোনো সতর্ক সংকেত নেই।

গতকাল ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

৪ অক্টোবর ঢাকায় সূর্য উঠেছে সকাল ৫টা ৫১ মিনিটে। সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে। এদিন দিনের দৈর্ঘ্য হবে ১১ ঘণ্টা ৫৩ মিনিট।

এদিন সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন হবে ২৬ দশমিক ৮০ ডিগ্রি দক্ষিণে। অর্থাৎ দেশের মধ্যাঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য দক্ষিণ আকাশের দিকে প্রায় ২৬ দশমিক ৮০ ডিগ্রি হেলে থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600