ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রোনালদো নাজারিও ও লিওনেল মেসি।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে নিজের নামে ছড়িয়ে পড়া একটি ‘ভুয়া উক্তি’ নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করেছেন, তিনি কখনোই মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলেননি।

সাক্ষাৎকারে রোমারিও সরাসরি জানতে চান, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ জবাবে হাসতে হাসতে রোনালদো জানান, নিজের নামে এমন মন্তব্য দেখে তিনিও বিস্মিত হয়েছিলেন।

রোনালদো বলেছেন, আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। পরে আমার প্রতিনিধিরা খোঁজ নিয়ে জানতে পারে, বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে এই উক্তিটি প্রচার করেছিল।

বিশ্বকাপ চলাকালীন রোনালদোর গোলের রেকর্ড ভাঙেন মেসি। ঠিক ওই সময়েই মুন্দো দেপোর্তিভো দাবি করে, রোনালদো নাকি বলেছেন—‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দ্রুতই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধি দল। তারা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে যে, রোনালদো এমন কোনো সাক্ষাৎকারই দেননি।

মেসিকে ‘সর্বকালের সেরা’ না বললেও আর্জেন্টাইন মহাতারকার প্রতি নিজের শ্রদ্ধা সব সময়ই বজায় রেখেছেন দুইবারের বিশ্বকাপজয়ী এই সেলেসাও তারকা। বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড ভাঙার পর মেসিকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন রোনালদো।

সে সময় তিনি বলেছিলেন, বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।

রোনালদোর এই মন্তব্যে পরিষ্কার, মেসির প্রতি অগাধ শ্রদ্ধা থাকলেও তাকে সরাসরি ‘সর্বকালের সেরা’ তকমা তিনি দেননি। একই সঙ্গে এই ঘটনা বর্তমান ফুটবল সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া উদ্ধৃতি ছড়িয়ে পড়ার প্রবণতাকেও উস্কে দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600