ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন: ন্যাপ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন: ন্যাপ

পবিত্র মাহে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার ও ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। মঙ্গলবার (১৩ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মহান বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। আর এবার মাহে রমজানের শুরুতেই করোনা সঙ্কট মোকাবিলায় শুরু হচ্ছে লকডাউন। যার ফলশ্রুতিতে মধ্যবিত্ত, ন্মিবিত্ত মানুষের বেহাল দশা শুরু হয়েছে।

নেতারা বলেন, এমন অবস্থায় রমজান মাসের সিয়াম-সাধনা সুষ্ঠু, সুন্দর ও পবিত্রতার সঙ্গে পালন করতে প্রতিদিনের খাবার-দাবার ও বাজারের দ্রব্যসামগ্রীর সহজলভ্যতা যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, এ বিষয়গুলো সরকারসহ সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবা একান্ত আবশ্যক। ইতিমধ্যে করোনা সঙ্কটের মধ্যেই রমজান মাস শুরুর পূর্বেই চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

নেতৃদ্বয় বলেন, যেখানে বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস আসলে মানুষের প্রতি মানুষের সহনুভূতি বেড়ে যায়; ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে যথাসাধ্য চেষ্টা করে, সেখানে আমাদের দেশের বাজার ব্যবস্থা রমজানের আগের সঙ্গে রমজানের সময়ের কোনো মিল থাকে না।

‘‘রমজান আসার সঙ্গে সঙ্গে নিত্যদিনের দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত এমনকি অস্বাভাবিকভাবে বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। যা সব শ্রেণির রোজাদারদের জন্যই অত্যন্ত কষ্টকর।’’

তেল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শ্রমিকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়ে ন্যাপ রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600