ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

প্রথম বিভাগ হকি লিগ আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। তিন বছর পর অনুষ্ঠিত এবারের লিগে ১১ দল অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি দল দশ ম্যাচ খেলবে। চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার আর সর্বনিম্ন পয়েন্টধারী দল রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে খেলবে।

হকি লিগে আম্পায়ারিং নিয়ে বিতর্ক হয় অনেক। খেলোয়াড়-কোচরা আম্পায়ারের সিদ্ধান্ত মানতে চান না। 

আসন্ন লিগে এবার সেই ঘটনার ব্যতয় ঘটানোর আশা আম্পায়ার্স বোর্ডের সেক্রেটারি নাজিরুল ইসলামের,' আমরা ক্লাবগুলোর সঙ্গে আজ বসছি। খেলার নতুন নিয়মগুলো আম্পায়াররা তাদের অবগত করছে। সবাইকে আইন মানতে হবে। না মানলে বাইলজ ও হকির আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

তিন বছর আগে প্রথম বিভাগ লিগেও বিদেশি খেলোয়াড় ছিল। এবার বিদেশি খেলোয়াড় নেই।

এর কারণ সম্পর্কে প্রথম বিভাগ লিগ কমিটির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ‘আমাদের খেলোয়াড় সংকট রয়েছে। বিদেশি খেলোয়াড় এসে খেললে দেশি খেলোয়াড়রা সুযোগ পায় না। এজন্য প্রথম বিভাগে বিদেশি খেলোয়াড় রাখা হয়নি।’

প্রথম বিভাগের দলগুলো হচ্ছে-ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসি। অংশ নিতে যাওয়া ১১ ক্লাবকে ফেডারেশন অনুদান দিচ্ছে আড়াই লাখ টাকা করে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600