ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না বুঝবেন যেভাবে

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না বুঝবেন যেভাবে

অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কিনা তা সহজেই বুঝতে পারবেন ‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটে যে কোন ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়া হলে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেয়, কোনো সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেস খুলেছিল কি না।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বিশ্বের শতাধিক দেশের প্রায় ৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হয়। তবে ফেসবুক বলছে, দেড় বছর আগেই তারা এ সমস্যার সমাধান করেছে।

শনিবার (৩ এপ্রিল) অনলাইনে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অনলাইনে ফাঁস করে দেয় হ্যাকাররা। এতে সহজেই অনলাইন বিজ্ঞাপনে ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে।

রোববার (৪ এপ্রিল) টুইটারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাইবার নিরাপত্তা বিভাগের চিফ টেকনোলজি অফিসার অ্যালোন গ্যাল জানান, ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তিন কোটি, যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ ও অস্ট্রেলিয়ার ৭০ কোটি ব্যবহারকারী রয়েছে।

পড়ুন: ফেসবুকের বিরুদ্ধে ৫৪ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটের নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট এক ব্লগপোস্টে বলেন, অনলাইনে সব ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়নি। তবে ৫ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে এবং অল্পসংখ্যক ব্যবহারকারীর ‘ই-মেইলের তথ্যও ফাঁস হয়েছে।’

তিনি বলেন, ‘হ্যাভ আই পনড ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। তাদের কাছে স্বচ্ছতা রাখতে চাই।’

সাইবার নিরাপত্তা গবেষক ড্যাভ ওয়াকার টুইটারে মঙ্গলবার (৪ এপ্রিল) মার্ক জুকারবার্গের তথ্য ফাঁস হওয়ার খবর নিশ্চিত করেন। এ সময় ফেসবুকের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতার ফাঁস হওয়া ফোন নম্বরটির ছবি প্রকাশ করেন। ওই ছবিতে দেখা যায়, মার্ক জুকারবার্গ মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যাল ব্যবহার করছেন। যা ফেসবুকের মালিকানাধীন নয়। তবে এ বিষয়ে ফেসবুক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600