ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। কোপা আমেরিকার ফুটবল খেলা নিয়ে এ সংষর্ঘের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মঙ্গলবার বিকালে ও সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নওয়াব মিয়া (৬০), জাকির মিয়া (৩২), সেলিম মিয়া (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। এদের মধ্যে নওয়াব মিয়া ব্রাজিল সমর্থক। বাকিরা আর্জেন্টিনার সমর্থক। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিকালে আলাকপুর গ্রামের ব্রাজিলের সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়াকে বেধড়ক মারধর করেন আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়াসহ ৪-৫ জন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নওয়াব মিয়া আলাকপুর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। এই খেলা নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনার জেরে বিকালে ব্রাজিল সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়াসহ ৪-৫ জন মিলে মারধর করে পালিয়ে যান। পরে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার জেরে সন্ধ্যায় ব্রাজিলের সমর্থক রেজাউলের চাচাতো ভাই (নওয়াব মিয়ার ছেলে) আরমান, আলী হোসেন ও ইসহাক মিয়াসহ কয়েকজন মিলে আর্জেন্টিনার সমর্থক জাকির মিয়া, সেলিম ও সৈয়দাবুর রহমানকে মারধর করেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

তিনি বলেন, সংঘর্ষে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনা নিয়ে কেউ যেন আর বাড়াবাড়ি না করে পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। এরপরও সংঘর্ষে জড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600