ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

নিখোঁজ আদনানের মায়ের কাছে মুক্তিপণ দাবি করেন মেহেদী নামের এক যুবক

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নিখোঁজ আদনানের মায়ের কাছে মুক্তিপণ দাবি করেন মেহেদী নামের এক যুবক

তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন গত বৃহস্পতিবার থেকে। তার নিখোঁজের পরের দিন একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল আদনানের মায়ের কাছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন আদনানের মা আজেদা বেগম।

আজেদা বেগম বলেন, আমার ছেলের পুরানা একটি ফোন নম্বর ছিলো। যা অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ ওই নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে মেহেদী হাসান নামের এক ব্যক্তি কথা বলেছেন আমার সাথে। তিনি আমাকে একটি ইমো আইডি খুলতে বললে আমার মেয়ে আইডিটি খোলে। পরে শনিবার আবারো সেই নম্বর থেকে কল আসে। এরপর আমার ছেলে এবং তার তিন সঙ্গী ভালো আছে বলে জানায়।

তিনি আরো বলেন, কিন্তু আমি জানতে চাই, সে কোথায় আছে এবং আমার ছেলেকে ফোন দাও আমি কথা বলব। তখন তারা আমার কাছে টাকা দাবি করছিল। বলেছে টাকা দিলে আমার ছেলেকে ছেড়ে দেবে। পরে আমি আমার ছেলের সাথে কথা বলতে চাইলে তারা বলে, ‘আপনারা বেশি কথা বলেন’। এ কথা বলে ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দেয় তারা।’’

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, ইন্টারনেটভিত্তিক নম্বর (০৯৬৯৬৯৭৭০৬৪৭) থেকে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের মায়ের কাছে ফোন আসা মেহেদী হাসান পরিচয় দানকারী ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সূত্র: নয়া দিগন্ত

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600