ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

খুলেছে দোকানপাট-শপিং মল, স্বাস্থ্যবিধি না মানলে ফের লকডাউন

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খুলেছে দোকানপাট-শপিং মল, স্বাস্থ্যবিধি না মানলে ফের লকডাউন

চলমান লকডাউনের মেয়াদ শেষ হতে এখনো তিন দিন বাকি। তবে তার আগেই আজ রবিবার (২৫ এপ্রিল) দোকানপাট ও শপিং মল খুলেছে। এর মধ্য দিয়ে টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ রবিবার চাঞ্চল্য ফিরেছে দেশের দোকান ও শপিং মলগুলোতে।

তবে করোনায় স্বাস্থ্যবিধি নিয়ে এরই মধ্যে জনগণকে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ওবায়দুল কাদের বলেন, দোকানপাট ও বাজারগুলোতেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আসছে ঈদ উপলক্ষে দোকান মালিক এবং কর্মচারীসহ সামগ্রিক অর্থনীতির বিষয়টি মাথায় রেখে আজ রবিবার দোকানপাট খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে বলে সূত্র জানায়।

সকাল ১০টার দিকে নিউমার্কেট, চাঁদনী চকসহ আশপাশের সব শপিং মল ও দোকানপাট খোলা দেখা গেছে। ভিড়ও বাড়ছে ধীরে ধীরে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মলে প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন মালিক-কর্মচারীরা। শপিং মলের সামনে জীবাণুনাশক টানেল, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

কয়েকজন দোকান মালিক জানান, বিকেল ৫টায় বন্ধ করার নির্দেশনা রয়েছে। কিন্তু রোজার সময় ক্রেতারা বেশি আসে ইফতারের পর। এদিকে গণপরিবহন বন্ধ। কাছের মানুষ যারা, তারাই আসবে। দূরের ক্রেতারা আসতে পারবে না। বাস চলাচল শুরু হলে হয়তো বিক্রি বাড়বে।

পুলিশ জানিয়েছে, শপিং মল ও দোকানে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস নিতে হবে। এ বিষয়ে নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া মার্কেটের দোকানিরা জানান, কাউকে কোনো কিছু দেখাতে হয়নি। পুলিশও কিছু জিজ্ঞাসা করেনি। এ ছাড়া তারা সবাই আশপাশেই থাকেন।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে দ্বিতীয় ধাপের প্রথম চেষ্টায় ৫-১১ এপ্রিল কিছুটা কড়াকড়ির চেষ্টা করলেও কার্যত তাতে সফলতা আসেনি। এরপর ১৪ এপ্রিল থেকে দেশে শিল্পপ্রতিষ্ঠান খোলা রেখে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। পরে ২১ এপ্রিল লকডাউন তুলে না নিয়ে এর মেয়াদ বাড়ানো হয় আরো এক সপ্তাহ। আগামী ২৮ এপ্রিল শেষ হবে চলমান লকডাউন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600