ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ট্রেনের টিকেট কাটায় নতুন নিয়ম

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ট্রেনের টিকেট কাটায় নতুন নিয়ম

ভ্রমনের ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। পরিবর্তিত নিয়ম অনুযায়ি যাত্রার ৫ দিন আগে থেকে কাটা যাবে ট্রেনের টিকেট। চলতি বছর ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এই নিয়ম। মঙ্গলবার রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকেট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে থেকে ইস্যু করা যাবে। একই সঙ্গে টিকিট ফেরতের ব্যাপারেও নির্ধারণ করা হয়েছে চার্জ। টিকেট ফেরতের নির্ধারিত নতুন চার্জ অনুযায়ি, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের পূর্ব মূল্য ফেরত দেয়া হবে।

এ ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে এসি টিকেটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা, অন্যান্য ২৫ টাকা চার্জ কাটা হবে। ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় টিকেট ফেরত দিতে চাইলে ২৫ শতাংশ টাকা কেটে রেখে বাকি টাকা ফেরত দেয়া হবে, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দিতে হলে ৫০ শতাংশ টাকা কেটে নিয়ে বাকি টাকা দেয়া হবে।

এতে আরও বলা হয়েছে, ট্রেন ছাড়ার ১২ ঘণ্টার কম সময়ে এবং ছয় ঘণ্টার বেশি সময়ের মধ্যে টিকেট ফেরত দেওয়া হলে ৭৫ শতাংশ টাকা কাটা হবে। তবে ট্রেন ছাড়ার ৬ ঘন্টারও কম সময়ের মধ্যে টিকেট ফেরতযোগ্য হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600