ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

‘মুসলিমবিরোধী’ আইন প্রণয়ন করল ফ্রান্স

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ‘মুসলিমবিরোধী’ আইন প্রণয়ন করল ফ্রান্স

চরমপন্থাকে দমন করতে কিছুদিন আগে থেকেই একটি আইনের কথা বলে আসছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অবশেষে সেই আইনটি প্রণয়ন করা হয়েছে। তবে এতে কোনো ধর্মের মানুষের কথা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি বলে জানায় ফ্রান্স প্রশাসন।

তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাতে জানা যায়,ইতোমধ্যেই এ নিয়ে বিতর্ক উঠেছে আইনটি নিয়ে। আইনে বলা হয়েছে, শিশুদের বয়স ৩ বছর হলেই তাকে স্কুলে ভর্তি করাতে হবে। বিশেষ অনুমতি ছাড়া ঘরোয়া শিক্ষার ব্যবস্থা করা যাবে না। মূলত ঘরের মধ্যের এই ‘অপ্রকাশ্য’ স্কুলই শিশুদের মনকে চরমপন্থার দিতে ধাবিত করে বলে মনে করছে ফ্রান্স সরকার।

নতুন এই আইনে বলা হয়েছে মসজিদগুলোকে সরকারিভাবে নিবন্ধিত করতে হবে। যাতে করে সরকার এগুলোর ওপর সম্পূর্ণভাবে নজরদারি আরোপ করতে পারে। মসজিদগুলোর অর্থের উৎস এবং আয়-ব্যায় নিয়মিত প্রকাশ করতে হবে।

আইনটির মাধ্যমে নারীদের হিজাব পরার ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে, তবে সরাসরি নিষিদ্ধ করা হয়নি। বলা হয়েছে, মার্কেট, সুইমিং পুলসহ বিভিন্ন জায়গার জন্য নির্ধারিত পোশাক পরতে হবে। কোনোভাবেই এ নিয়ম ভঙ্গ করা যাবে না।

এদিকে ফরাসি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ যে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, তার রক্ষাকবচ হবে এই আইন। কোনো ধর্মের বিরুদ্ধে এই আইন নয়। চরমপন্থা যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে আইনটিতে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মসজিদ, সমিতি, সরকারি অফিস এবং স্কুলগুলোতে নজরদারি বাড়াতে আইনটি পাস করলো ফ্রান্স। তবে ৫০টি ধারার এ আইনে ‘ইসলাম’ বা ‘মুসলিম’ কোনো শব্দই উল্লেখ করা হয়নি।

মুসলিম বিরোধী আইনটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক উঠলে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স জানান, এটি মূলত সুরক্ষার আইন। এ আইন কোনো ধর্মের বিরুদ্ধে করা হয়নি। বরং চরমপন্থা থেকে মুসলিমদের এটি মুক্তি দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600