ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

হামাসের হামলায় একদিনে ইসরায়েলের ২৪ সেনা নিহত

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: হামাসের হামলায় একদিনে ইসরায়েলের ২৪ সেনা নিহত

ভয়াবহ একটি দিন দেখল ইসরায়েলি বাহিনী। সোমবার (২২ জানুয়ারি) গাজা যুদ্ধে ইসরায়েলের ২৪ সেনার প্রাণ গেছে। এর মধ্যে শুধু একটি বিস্ফোরণেই ২১ জনের প্রাণ গেছে। খবর- নিউইয়র্ক টাইমস।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধ ঘিরে যে চাপের মধ্যে রয়েছেন, তার সঙ্গে এ ঘটনা অভ্যন্তরীণ বিদ্বেষ ও বিভাজন যুক্ত করতে পারে। আর তার ওপর আন্তর্জাতিক চাপ তো আছেই।

মঙ্গলবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী সেনাদের নিহত হওয়ার খবর জানায়। বেশিরভাগ সেনা দুটি দোতলা ভবনে ছিলেন। সোমবার বিকেলে ভবন দুটি বিস্ফোরণে ভেঙে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ডেনিয়েল হাগারি এমনটি জানান। ভবন দুটি ভাঙতে ইসরায়েলি সেনাদের স্থাপন করা বিস্ফোরক থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

হাগারি জানান, রিজার্ভের ২১ সেনা গাজা ও ইসরায়লের মধ্যবর্তী সীমান্তের কাছে ভবন ও অবকাঠামো সরানোর কাজে ছিলেন। বিস্ফোরণের সময় কাছের একটি ট্যাঙ্কে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নিহত ১০ সেনার নাম প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের বয়স ২২ থেকে ৩৭ এর মধ্যে। তাদের নয়জন একই ব্রিগেডের। এর আগে তারা তিন প্যারাট্রুপারের নাম প্রকাশ করে, যারা সোমবার গাজায় নিহত হন।

এর আগে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। মাঝখানে সাত দিনের যুদ্ধবিরতি ছিল। গাজায় ইসরায়েলি হামলায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600