ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

আগামী ৪ সপ্তাহে ভয়াবহ রূপ নিতে পারে ভারতের করোনা পরিস্থিতি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আগামী ৪ সপ্তাহে ভয়াবহ রূপ নিতে পারে ভারতের করোনা পরিস্থিতি

করোনা ভয়াবহ পরিস্থিতি যেনো কোন ভাবেই স্বাভাবিক হচ্ছে না। ভারতে দিন দিন ভয়াবহ হচ্ছে এ পরিস্থিতি। এক দিনে এক লাখ সংক্রমণ পার হওয়ার রেকর্ড হয়েছে গত সোমবার। এসবের জের ধরেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আগামী চার সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে স্বাস্থ্যবিষয়ক সদস্য ভি কে পাল বলেন, ‘দেশে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরো বাড়ছে। জনসংখ্যার বড় অংশ এখনো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

গত বারের তুলনায় এবার সংক্রমণের গতি আরো বেশি বলে জানিয়েছেন চিকিৎসক পাল। তিনি আরো বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে মহামারির তীব্রতা বাড়ছে। দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে। মোটের ওপর দেশজুড়েই এ পরিস্থিতি। স্বাস্থ্যবিষয়ক সদস্য জানিয়েছেন, দ্বিতীয় দফার সংক্রমণের ঢেউ ঠেকাতে জনসচেতনতার ওপরই নির্ভর করছে কেন্দ্র। তিনি বলেন, ‘আগামী চার সপ্তাহ সতর্কতা বজায় রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হতে হবে।’

মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ করোনাবিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে কভিড চিকিৎসা পরিকাঠামো আরো উন্নত করা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি। তবে সংক্রমণের এই আবহেও ভারতে মৃত্যুর হার অন্য দেশগুলোর তুলনায় কম বলে জানান তিনি। সব মিলিয়ে মুম্বাইসহ মহারাষ্ট্রের ১০ জেলা, দিল্লি এবং কর্ণাটকের একটি জেলার করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : আনন্দবাজার।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600