ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: ওয়াইসি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: ওয়াইসি

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন বলেছেন, বর্তমানে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও শান্তির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

শনিবার (২০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওআইসির এই নেতা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ওআইসিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন থেকে বাংলাদেশ এই সংস্থার বিভিন্ন কর্মসূচিতে কার্যকরভাবে সম্পৃক্ত রয়েছে যা ইসলামিক সংহতির একটি উদাহরণ। দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল ইসলামিক দুনিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের।

তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বৈষম্য ও অবসমতা বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং সোনার বাংলা গড়ার জন্য চ্যাম্পিয়ন ছিলেন। মানুষের জন্য তিনি যা করেছেন সেটি সবসময় সবাই মনে রাখবে এবং প্রশংসা করবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600