ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

মাধ্যমিকে থাকছে না বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাধ্যমিকে থাকছে না বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন কারিকুলামে নবম-দশম শ্রেণিতে থাকছে না বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ। স্কুল পর্যায়ে সবার জন্য হবে সমন্বিত কারিকুলাম। যা ২০২২ সাল থেকে কার্যকর করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এ জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে ২০১৬ সালে শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। একই বছরের ২৫ ও ২৬ নভেম্বর কক্সবাজারে দু’দিনের আবাসিক কর্মশালা হয়।

এতে তারা বেশকিছু সুপারিশ করেন। এরপর সুপারিশ বাস্তবায়নে কয়েকটি সাব-কমিটিও গঠন করা হয়। শিক্ষাক্রম পর্যালোচনা সাব-কমিটি ২০১৭ সালের ৩০ নভেম্বর ৮ দফা প্রস্তাব করেছিলো।

প্রস্তাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষাক্রম বিষয়বস্তুর গুরুত্ব অনুসারে তিন গুচ্ছে ভাগ করার জন্য সরকারকে পরামর্শ দেয়া হয়। নবম-দশম শ্রেণিতে পাঁচটি বাধ্যতামূলক বিষয় ছাড়া ‘গ’ গুচ্ছ থেকে দুটি ও ‘ঘ’ গুচ্ছ থেকে দুটি বা তিনটি বিষয় নিতে হবে। ফলে এসএসসি পরীক্ষায় ১৪টি থেকে চারটি বিষয় কম যাবে। অর্থাৎ ঐচ্ছিক বিষয়সহ মোট ১০টি বিষয়ের পাবলিক পরীক্ষা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, ৮ম শ্রেণি পাস করে একজন শিক্ষার্থীর জন্য বিভাগ নির্ধারণ করা কতটা বোধগম্য এ বিষয়েও নানা প্রশ্ন আছে।

এছাড়াও বিভাগ পরিবর্তনের ফলে একজন মানবিকের শিক্ষার্থীর যেমন বাণিজ্যর বিষয় সম্পর্কে ধারণা পায় না, তেমনি বিজ্ঞানের ছাত্রদের ইতিহাস জানা হয়ে উঠে না। সামগ্রিক ও জ্ঞান নির্ভর শিক্ষা কার্যক্রমের জন্যই এ পরিবর্তন আনা হচ্ছে। এ বিষয়ে বিদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা নিয়ে গবেষণা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, এই নতুন কারিকুলামটা হবে যোগ্যতা ভিত্তিক কারিকুলাম। এটির মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম প্রাথমিক ও মাধ্যমিকে একই কারিকুলাম বাস্তবায়ন করা হবে। এর ফলে একজন শিক্ষার্থী বিশ্ব শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে বিশ্ব শিক্ষার্থী হিসেবে গড়ে উঠবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600