ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

প্রাথমিকের ১৯, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী লেখাপড়ার বাইরে

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: প্রাথমিকের ১৯, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী লেখাপড়ার বাইরে

অনলাইন মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দূরশিক্ষণের ব্যবস্থা করা হলেও প্রাথমিকের ১৯ শতাংশ, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার বাইরে রয়েছে।

সোমবার (১০ মে) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর যৌথ গবেষণা জরিপে এ তথ্য তুলে ধরা হয়।

অনলাইনে জরিপ প্রতিবেদন তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। গত বছর এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত গত এক বছরের গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে ভার্চুয়াল অনুষ্ঠানে জানানো হয়।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এক বছরের বেশি সময় ধরে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখতে অনলাইন, টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন প্লাটফর্মে লেখাপড়া চালিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।

জরিপ প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ৫১ শতাংশ প্রাইমারি শিক্ষার্থী প্রাইভেট কোচিংয়ে যাচ্ছে। আর মাধ্যমিক পর্যায়ের ৬১ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট কোচিংয়ে যাচ্ছে। এতে অভিভাবকদের খরচের বোঝা কমেনি বরং বেড়েছে। গ্রাম পর্যায়ে খরচ বেড়েছে ১১ শতাংশ, শহর পর্যায়ে বেড়েছে ১৩ শতাংশ।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600