ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

করোনায় শিক্ষা বিমুখ হয়ে পড়েছে শিক্ষার্থীরা: জবি উপাচার্য

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: করোনায় শিক্ষা বিমুখ হয়ে পড়েছে শিক্ষার্থীরা: জবি উপাচার্য

জবি প্রতিবনিধি: করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক স্বাস্থ উন্নয়ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ ওয়েবিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধের কারণে শিক্ষা বিমুখ হয়ে আছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন অনলাইনে ক্লাস হলেও হয়নি পরীক্ষা। যেকারণে সেশনজটের ভয়সহ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা।

তিনি বলেন, এ অবস্থায় শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে না পড়ে সেজন্য শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে হবে।

এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম। তিনি করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার ভাবনা এবং করণীয় বিষয়ে বলেন, করোনার কারণে আমাদের বসে থাকলে চলবে না। জীবন চলতে সব সময়ই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের করোনা ঠিক এতটুকুই বাধা আমাদের জন্য। এই সময়ে হাত পা গুটিয়ে না থেকে নিজেদের উন্নতির সাধনে কাজ করতে হবে। যাতে যেকোন পরিস্থিতিতে অন্যদের থেকে আমরা এগিয়ে থাকতে পারি। যা আগামী সময়ে আমাদের ক্যারিয়ার গড়তে সহায়ক হয়।

এছাড়া অনুষ্ঠানে ২য় বক্তা হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের সহকারী পরিচালক ও মনোবিজ্ঞানী ইফরাত জামান করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে করনীয় বিষয়ে কথা বলেন। তিনি জানান, মহামারী করোনাভাইরাসের এই কঠিন সময়ে আবদ্ধ অবস্থায় দিন পার করছে আমাদের শিক্ষার্থীরা। ফলে নানা রকম অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়ছে। ফলে এলোমেলো চিন্তা ভর করছে তাদের মাথায়। সময় পার করতে শিক্ষার্থীরা অনলাইনে আসক্তি হয়ে যাচ্ছে এবং অনলাইনে গেমসে আটকে যাচ্ছে।

তিনি বলেন, একটুতে একটু হলেই তারা অস্বাভাবিক আচারণ করে বসছে। যেটা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণেই ঘটছে। এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলেই অধিক সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব বুশরা জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.রাজিনা সুলতানা। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.অরুণ কুমার গোস্বামী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থীরা ওয়েবিনারে উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600