ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

তোমরা যথেষ্ট অ্যাডাল্ট, বাবা-মাকে রেখে কেন্দ্রে এসো: সাবেক স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: তোমরা যথেষ্ট অ্যাডাল্ট, বাবা-মাকে রেখে কেন্দ্রে এসো: সাবেক স্বাস্থ্যমন্ত্রী

বাবা-মাকে বাসায় রেখে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একা পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক। তিনি বলেছেন, তোমরা এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়েছো। সংক্রমণরোধে একা ভ্রমণ করার সামর্থ্য তোমাদের রয়েছে।

সম্প্রতি একটি অনলাইন চ্যানেলে দেয়া ভিডিও সাক্ষৎকারে এমনটিই জানিয়েছেন সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেছেন, মেডিকেল ভর্তিটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এ পরীক্ষায় অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবে। শিক্ষার্থীদের এ পরীক্ষা নিয়ে কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্বিগ্ন। এটা হলো হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ উদ্বেগের জায়গাটা তৈরি হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা পেলে সুষ্ঠুভাবে এ পরীক্ষা আয়োজন সম্ভব হবে। একইসঙ্গে তাদের এ সহায়তায় করোনা সংক্রমণের হারটাও নিয়ন্ত্রণে থাকবে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক

তিনি বলেন, এ পরীক্ষার আয়োজনে ঝুঁকি থাকার বিষয়টি কোনভাবেই অস্বীকার করার উপায় নেই। এ ঝুঁকি মোকাবিলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকেই সহযোগিতা করতে হবে। তাদের সহযোগিতা পেলে অবশ্যই সংক্রমণের হারটা নিয়ন্ত্রণে রাখা যাবে।

এদিকে আগামী আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ১০ হাজার ৬৬৭টি আসনে লড়ছেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। করোনা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই সারাদেশে ১৯টি কেন্দ্রে এবং ১ হাজার ৭৬২টি হলে নেয়া হচ্ছে এই পরীক্ষা। রাজধানী ঢাকায় ৭৩১টি হলে ৪৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে আফম রুহুল হক বলেন, তোমরা বলেছিলে, তোমরা তোমাদের বাবা-মা ছাড়া কেন্দ্রে আসতে পারবে না। শুনো আমার বন্ধুরা, তোমরা এখন পর্যাপ্ত প্রাপ্তবয়স্ক হয়েছো। তোমরা একা ভ্রমণ করার মত সামর্থ্য রাখো। এখন একটু দয়া করে তোমাদের পিতা-মাতাকে নির্দিষ্ট সময়ের জন্য বাসায় থাকতে বলো। দয়া করে তোমরা তাদেরকে কেন্দ্রে নিয়ে এসো না।

তিনি আরও বলেন, আগে আমাদের অনেক ছোট ছোট কেন্দ্র ছিল। তবে এখন কেন্দ্রগুলো অনেক বড় বড়। একইসঙ্গে এখানে কেন্দ্রের সংখ্যাটাও বৃদ্ধি করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে যথেষ্ট স্পেস থাকবে। তোমরা যদি কর্তৃপক্ষের নিয়ম মেনে চলো তবেই সংক্রমণের হারটা নিয়ন্ত্রণে রাখা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600