ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

পলিটেকনিকে অটোপাস চেয়ে হাইকোর্টে রিট

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: পলিটেকনিকে অটোপাস চেয়ে হাইকোর্টে রিট

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের থিউরিটিক্যাল পরীক্ষাগুলোতে অটোপাস এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

রিট আবেদনকারী শিক্ষার্থীদের আইনজীবী মো. উজ্জ্বল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

এর আগে বেশ কিছুদিন থেকে চার দফা দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্মারকলিপি, ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধন এবং সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ আন্দোলনের পরেও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় আজ রিটটি করা হয় বলে জানান তাদের আইনজীবী।

রিট আবেদনে বলা হয়েছে, করোনাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের থিউরিটিক্যাল পরীক্ষার রুটিন কেন বেআইনি ঘোষণা করা হবে না— এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় বিলম্ব ছাড়াই শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার আরজি করা হয়েছে রিটে।

এতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, যুগ্মসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রণকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. উজ্জ্বল হোসেন বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের থিউরিটিক্যাল পরীক্ষার রুটিন দেওয়া হয়ছে। এছাড়া এ পরীক্ষা শেষ হলেই তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষারও রুটিন দেয়া হবে। এর বৈধতা নিয়েই রিটটি করা হয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের প্র্যাকটিক্যাল ক্লাসে অংশ নিতে পারেনি। তাই তাদের চলমান পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের থিউরিটিক্যাল পরীক্ষায় অটোপাস দেওয়ার বিষয়ে বলা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতি চলমান থাকলে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করার বিষয়েও রিটে উল্লেখ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600