ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

প্রশিক্ষণ নিয়েই বিশ্বকাপে হাত দিয়ে গোল করেন ম্যারাডোনা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: প্রশিক্ষণ নিয়েই বিশ্বকাপে হাত দিয়ে গোল করেন ম্যারাডোনা

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে বিখ্যাত হয়ে যান দিয়েগো ম্যারাডোনা। ম্যাচের পর ম্যারাডোনা নিজেই ফাঁস করেন সেই তথ্য। বলেছিলেন, ‘ওটা ছিল হ্যান্ডস অব গড’। এ গোলের চার মিনিট পরই তিনি করেছিলেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’।

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। তার মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী যখন ভক্ত-সমর্থক থেকে শুরু করে সবাই শোক পালন করছে, এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ম্যারাডোনার সময়কার ফুটবলার, ব্রাজিলিয়ান জিকো। আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে এই ব্রাজিল কিংবদন্তি বলছেন, ম্যারাডোনা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেও হাত দিয়ে গোল করেছেন।

ইতালির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জিকো ফাঁস করেছেন, ম্যারাডোনার প্রথম ‘হ্যান্ডস অব গড’ গোল ছিল ইতালি লিগে, ন্যাপোলির হয়ে।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দুই বছর আগে ন্যাপোলির হয়ে উদিনিসের বিরুদ্ধে হাত দিয়ে সেই গোলটি করেছিলেন ম্যারাডোনা।

জিকো বলেন, ‘সালটা ১৯৮৩। আমি সবে উদিনিসে এসেছি। আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম; কিন্তু দিয়েগো গোল শোধ করে দেয়। সেই গোলটা সে করেছিল হাত দিয়ে।’ জিকো সঙ্গে যোগ করেন, ‘আমি ক্ষিপ্ত হয়ে উঠি। রেফারিকে গিয়ে বলি, অভিনন্দন। এ ভাবেই চালিয়ে যান।’

রেফারির সঙ্গে এমন আচরণের জন্য জিকোকে লাল কার্ড দেখতে হয় ওই ম্যাচে। চার ম্যাচের জন্য নিষিদ্ধও হন তিনি। জিকো বলছেন, ‘আমি প্রায়ই দিয়েগোকে মজা করে বলতাম, তুমি হ্যান্ড অব গড গোলের ট্রেনিংটা ইতালি লিগে আমাদের সঙ্গে করে নিয়েছিলে।’

হাত দিয়ে গোল করার পুরোনো সেই ঘটনার কথা ফাঁস করার পাশাপাশি ম্যারাডোনাকে সর্বকালের সেরাদের আসনে বসাচ্ছেন জিকো। তার কথায়, ‘ম্যারাডোনা আমার দেখা সর্বকালের সেরা পাঁচ ফুটবলারের মধ্যে থাকবেন। আমার দেখা সেরা পাঁচ হরো- গ্যারিঞ্চা, পেলে, ম্যারাডোনা, ক্রুয়েফ এবং বেকেনবাওয়ার।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600