ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: দক্ষিণ আফ্রিকা ফুটবল দল © সংগৃহীত

প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে আগেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রাখতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ই ছিল তাদের জন্য একমাত্র পথ। কিন্তু ম্যাচের শুরুতেই, ষষ্ঠ মিনিটে গোল হজম করে আরও বিপদে পড়ে তারা। পরে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ১-১ সমতায় ফেরে হুগো ব্রুসের দল। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এখনো বেঁচে থাকল দুই দলেরই।

ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। ফলশ্রুতিতে ষষ্ঠ মিনিটেই মিখেল সাদিলেকের গোলে এগিয়ে যায় তারা, যেখানে অ্যাসিস্ট দেন আলেকজান্ডার সোখা।  

শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা করে সাউথ আফ্রিকাও। ম্যাচের ১২ ও ১৩তম মিনিটে অব্রে মোদিবা এবং অজউইন অ্যাপোলিস পরপর দুটি সুযোগ তৈরি করলেও চেক ডিফেন্স ভাঙতে পারেননি তারা।

প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর ৩৩ মিনিটে হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এরপর আরেক মিডফিল্ডার থালেন্তে এমবাথা রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সতর্কবার্তা পান।

প্রথম দিকে গোল পাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে চেক রিপাবলিক। অন্যদিকে সাউথ আফ্রিকা আক্রমণে সক্রিয় থাকলেও কার্যকর ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। 

তেবোহো মোকোয়েনা ও অজউইন অ্যাপোলিসের নেতৃত্বে একাধিক আক্রমণ হলেও শেষ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় চেকরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। ৪৭তম মিনিটে চেক তারকা প্যাট্রিক শিকের শক্ত হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। এরপর আক্রমণে গতি আনতে কোচ ব্রুস বদলি হিসেবে এভিডেন্স মাকগোপাকে নামান। ৭৩তম মিনিটে মাকগোপার হেডও কষ্ট করে রুখে দেন চেক গোলরক্ষক।

অবশেষে ৮০তম মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। থাপেলো মাসেকোর শট ডি-বক্সের ভেতরে হাত দিয়ে থামান চেক প্রজাতন্ত্রের বদলি ডিফেন্ডার পাভেল শুলৎস, সঙ্গে সঙ্গেই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৮২তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।




ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600