ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

আইপিএল খেলবেন কি-না জানতে পাপনের সঙ্গে দেখা করেছেন মোস্তাফিজ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আইপিএল খেলবেন কি-না জানতে পাপনের সঙ্গে দেখা করেছেন মোস্তাফিজ

আইপিএলে এবার দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান। সাকিবকে সোয়া ৩ কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

সাকিবকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার অনুমতি ইতিমধ্যে দিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু মোস্তাফিজের বিষয়টি এখনও পরিষ্কার নয়। আইপিএলের ওই সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। বিসিবি তাই অনুমতি দিলেও ভেতরে ভেতরে অসন্তুষ্টি আছেই।

মোস্তাফিজও ব্যাপারটা আঁচ করতে পারছেন সম্ভবত। তাই সাকিবের মতো সরাসরি ছুটি চাননি, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে গেছেন কাটার মাস্টার। জানতে চেয়েছেন আইপিএল খেলতে যাবেন কি-না।

আজ (সোমবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে সেই খবর জানালেন পাপন নিজেই। বিসিবি প্রধান বলেন, ‘মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে সে আইপিএলের ব্যাপারে। যাবে কি-না জানতে চায়।’

জবাবে সরাসরি আটকে রাখা বা ছেড়ে দেয়ার কথা বলেননি পাপন। বরং তিনি জানালেন, ‘আমি বলেছি- দেখো, এখানে আমার কিছুই বলার নেই। তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে (আইপিএল) যেতে চাও, তবে আমাদের একটা চিঠি দাও। আমরা তোমাকে আটকাব না। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়। সাকিবের ব্যাপারটা থেকেই এমন সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।’

পাপনের কথায় ইঙ্গিত, মোস্তাফিজ চাইলে আইপিএল খেলতে যাওয়ার অনুমতি দেবে বোর্ড। তবে জাতীয় দলের সিরিজ চলার সময় বিদেশি লিগে খেলতে যাওয়ার বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখছেন না বোর্ড সভাপতি।

এখন মোস্তাফিজ কি সিদ্ধান্ত নেবেন, সেটি তার ব্যাপার। কাটার মাস্টার কি আইপিএলে খেলার মতো কঠিন সিদ্ধান্তটা নিতে পারবেন? নাকি জাতীয় দলের জন্য কোটি টাকার প্রস্তাবকে অগ্রাহ্য করবেন? উত্তরটা সময়ই বলে দেবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600