ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বন্ড বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার স্বপ্ন যাদের, তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে বন্ড বিশ্ববিদ্যালয়। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে হায়ার ডিগ্রি রিসার্চ স্কলারশিপের আবেদন আহ্বান করা হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত এই সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত বন্ড বিশ্ববিদ্যালয় দেশটির প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অভিজ্ঞতা, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং গবেষণার মানের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে পরিচিত।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি পূর্ণকালীন ক্যাম্পাসভিত্তিক গবেষণা বৃত্তি প্রদান করে থাকে, যা গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।

সুযোগ-সুবিধা

বন্ড বিশ্ববিদ্যালয়ের এই হায়ার ডিগ্রি রিসার্চ স্কলারশিপ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের আওতায় পরিচালিত হয়। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা পাবেন। যা সর্বোচ্চ ৪৮ মাস পর্যন্ত কার্যকর থাকবে।

পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য নিয়মিত ভাতা দেওয়া হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভারের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া গবেষণার জন্য অস্ট্রেলিয়ায় স্থানান্তর ব্যয় এবং একাডেমিক গবেষণা প্রকাশনার খরচেও আর্থিক সহায়তা দেওয়া হবে।

বৃত্তির মেয়াদ

গবেষণাভিত্তিক ডক্টরাল বা পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তির মেয়াদ সর্বোচ্চ চার বছর পর্যন্ত হতে পারে।

অধ্যয়নের ক্ষেত্র

বন্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা বৃত্তির আওতায় বিভিন্ন বিষয়ে পিএইচডি গবেষণার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বন্ড বিজনেস স্কুল, স্বাস্থ্যবিজ্ঞান ও চিকিৎসা, আইন এবং সমাজ ও ডিজাইন-সংক্রান্ত বিভিন্ন বিষয়।

আবেদনের যোগ্যতা

এই বৃত্তির জন্য দেশি ও আন্তর্জাতিক—উভয় ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর অবশ্যই বন্ড বিশ্ববিদ্যালয়ের কোনো হায়ার ডিগ্রি রিসার্চ (HDR) প্রোগ্রামে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বৈধ অফার লেটার থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বৃত্তির শর্ত, ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয়তা এবং ইংরেজি ভাষার দক্ষতার শর্ত পূরণ করতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বন্ড বিশ্ববিদ্যালয়ের এই  লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

বন্ড বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপের জন্য বছরে দুটি ধাপে আবেদন গ্রহণ করা হয়। প্রথম ধাপের আবেদন গ্রহণ চলে ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600