ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড ৬০০ বৃত্তি, নেই টিউশন ফিও

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গ্রিফিথ বিশ্ববিদ্যালয়।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে গ্রিফিথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে অবস্থিত গ্রিফিথ বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, ব্যবসা, আইন, শিক্ষা, সঙ্গীত, চারুকলা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধা

এই বৃত্তির সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি একটি সম্পূর্ণ অর্থায়িত গবেষণা বৃত্তি। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বিশ্ববিদ্যালয় বহন করবে। পাশাপাশি শিক্ষার্থী এবং তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যবিমার সুবিধাও দেওয়া হবে।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য প্রায় ৬০০টি গবেষণা বৃত্তি প্রদান করে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। গবেষণাভিত্তিক মাস্টার্স প্রোগ্রামের বৃত্তির মেয়াদ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের বৃত্তির মেয়াদ তিন বছর।

অধ্যয়নের ক্ষেত্রগুলো

এই বৃত্তির আওতায় বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো বিজ্ঞান ও পরিবেশ, স্থাপত্য, নির্মাণ ও পরিকল্পনা, মানবিক ও সমাজবিজ্ঞান, ভাষা, ব্যবসা ও সরকার, সঙ্গীত ও পারফর্মিং আর্টস, অপরাধবিজ্ঞান ও আইন, শিক্ষা, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, দন্তচিকিৎসা ও স্বাস্থ্য, এবং ভিজ্যুয়াল ও সৃজনশীল শিল্প।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা, অস্ট্রেলিয়ান পার্মানেন্ট হিউম্যানিটারিয়ান ভিসাধারী কিংবা নিউজিল্যান্ডের নাগরিকেরা এই বৃত্তির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন না।

এ ছাড়া যেসব আবেদনকারী ইতোমধ্যে অস্ট্রেলিয়া সরকারের উচ্চতর গবেষণা প্রোগ্রামের টিউশন ফি বহনের জন্য সমমানের কোনো কমনওয়েলথ বৃত্তি বা আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা এই বৃত্তির জন্য যোগ্য হবেন না।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের এই লিংকে গিয়ে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এই গবেষণা বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ১২ অক্টোবর, ২০২৬।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600