ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

সব চললে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না: নুর

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সব চললে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না: নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন, ভোট, সভা-সমাবেশ সবই তো হচ্ছে। গণপরিবহনও চলছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আজ সোমবার রাত ৮টায় একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘হল খোলার দাবি ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, সরকার আগামী ২৪ মে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমার প্রশ্ন হলো করোনার পরিবেশেতো সবই চলছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে। শিক্ষা মন্ত্রণালয় অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৪ মে (পবিত্র ঈদুল ফিতরের পর) থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া না হলেও দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ মে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শ্রেণি-ক্লাস কার্যক্রম শুরু করা হবে। এর আগে ১৭ মে থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

এদিকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড-১৯ মহামারির মধ্যে স্কুল-কলেজগুলো পুনরায় খুলে দেওয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600