ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: চরমোনাই পীর

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: চরমোনাই পীর

ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চতুর্মূখী গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, একটি মহল ইসলামপন্থিদের বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছে। ওলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি দাঁড় করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চরছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫০ বছর পর এসে কুতুবল আলম আল্লামা ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ.)-কে রাজাকার বলে গালি-গালাজ করছে। অথচ বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধা মাত্রই সকলের আশা ভরসার স্থল ছিল চরমোনাই মাদরাসা।

রেজাউল করীম বলেন, চরমোনাই মাদরাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। দীর্ঘ ৫০ বছর পর কে বা কারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সংগঠনকে চরমোনাইর পীর সাহেব রহ. ও মাদরাসার বিরুদ্ধে লেলিয়ে দিলেন তা আমাদের বুঝে আসে না। দেশের শীর্ষ ধর্মীয় নেতা ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে মানহানিকর কথাবার্তা বলে পরিবেশ উত্তপ্ত করে তারা জাতিকে কি ম্যাসেজ দিতে চায়?

ইসলাম ধর্মের পূর্ব শত্রুদের স্মরণ করে তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইতিহাসের পরাশক্তি নমরুদ, ফেরাইন, কারুণ, সাদ্দাদ, গৌরগোবিন্দরা রেহাই পায়নি। বর্তমানেও কেউ পাবে না। ওই উগ্রবাদী মহলটিকে এখনই চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশের সম্প্রীতি বিনষ্ট করে দেশকে এরা অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600