ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ভাস্কর্য নির্মাণ হলে টেনেহিঁচড়ে ফেলে দেব: বাবুনগরী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভাস্কর্য নির্মাণ হলে টেনেহিঁচড়ে ফেলে দেব: বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, যদি কোথাও কোনো ভাস্কর্য হয়, যে দলই করুক, সেটি যদি আমারও হয়, আমি টেনেহিঁচড়ে ফেলে দেব। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুনায়েদ বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে, মদিনা সনদে দেশ চলবে। আমরাও তাই চাই। কিন্তু, মদিনা সনদে তো ভাস্কর্যের কোনো উল্লেখ নেই।

বাংলাদেশের মাটিতে ভাস্কর্য তৈরি করতে দেয়া হবে না জানিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমার বাবারও যদি ভাস্কর্য তৈরি করা হয়; তাহলে সেটাও আমরা টেনে-হিঁচড়ে নিচে ফেলে দেব।

তিনি বলেন, হেফাজত সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোন রাজনৈতিক পতাকা উড়ানো যাবে না। আমরা কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমরা মোহাম্মাদ (সা.)-এর এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি।

তিনি বলেন, বাংলাদেশের সকল নাস্তিকদের কবর রচনা করবে হেফাজত ইসলাম। এতে আমাদের উপর রহমত নাজিল হবে। একই সঙ্গে বাংলাদেশের মাটি থেকে ইসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। তারা এ দেশে অশান্তি সৃষ্টি করছে। দেশে বর্তমানে ইসলামের যে জোয়ার উঠেছে তা কোন বাতিল শক্তি থামাতে পারে পারবে না।

এসময় তিনটি মৌলিক দাবি উপস্থাপন করেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।দাবিগুলো হল- (১) কাদেয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে। (২) ইসকনকে নিষিদ্ধ করতে হবে। (৩) ফ্রান্সের দুতাবাস বন্ধ করতে হবে (যতক্ষণ না তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চায়)।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600