ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

গুগলকে ফ্রান্সের ৬০ কোটি ডলার জরিমানা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গুগলকে ফ্রান্সের ৬০ কোটি ডলার জরিমানা

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি গুগলকে কপিরাইট বা মেধা-স্বত্ব আইন লঙ্ঘনের দায়ে ৬০ কোটি ডলার জরিমানা করেছে ফ্রান্স। ফ্রান্সের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই জরিমানা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, গুগল তাদের নিউজ সাইটগুলোতে শেয়ার করা খবরের বিনিময়ে ফরাসি সংবাদ প্রতিষ্ঠানগুলোকে অর্থ দেওয়ার ব্যাপারে আলোচনায় সততার প্রমাণ দেয়নি।

বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অনেক দেশের বিশেষ করে ইউরোপের দেশগুলো ​সংবাদ প্রতিষ্ঠানগুলোর কপিরাইট নিয়ে দ্বন্দ্ব চলছে বহুদিন ধরে সংবাদ প্রতিষ্ঠানগুলো গুগলের কাছ থেকে বিজ্ঞাপনী আয়ের একটি অংশ দাবি করছিল।

ফ্রান্সের ৩০০ সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনী আয় ভাগাভাগির জন্য গুগলের আলোচনা চলছিল অনেকদিন ধরে। গুগল বিভিন্ন সংবাদ মাধ্যমের যেসব খবরের সারাংশ তাদের সার্চের ফলাফলে দেখায়, তার জন্য এসব প্রতিষ্ঠানকে অর্থ দেবে, এটাই ছিল পরিকল্পনা।

ইউরোপে এ ধরনের এটাই প্রথম উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়ন কপিরাইট আইন কড়াকড়ি করার পর গুগল এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়। কিন্তু সংবাদ প্রতিষ্ঠানগুলো অভিযোগ করছিল, আলোচনায় গুগল অভিন্ন অবস্থানে পৌঁছাতে যথেষ্ট সততার পরিচয় দেয়নি।

গুগল বলেছিল, তারা ১২১টি ফরাসি সংবাদ প্রতিষ্ঠানকে তিন বছরে সাত কোটি ৬০ লাখ ডলার দেবে কপিরাইট নিয়ে বিরোধ মেটাতে।

ইউরোপীয় ইউনিয়নের ইইউ এক রুলিংয়ে বলা হয়েছিল, যখন কোন সংবাদ প্রতিষ্ঠান গুগলের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে চাইবে, তার তিন মাসের মধ্যেই সেই আলোচনা শেষ করতে হবে।

কিন্তু ফ্রান্সের কর্তৃপক্ষ বলছে, গুগল এই নিয়ম ভঙ্গ করেছে। আর বার্তা সংস্থা এএফপির মতো কিছু কিছু প্রতিষ্ঠান গুগলের কাছ থেকে আরও বেশি পরিমাণে অর্থ দাবি করছিল।

ফরাসী কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে গুগলকে দুই মাস সময় বেঁধে দিয়েছে, নইলে প্রতিদিন ১০ লাখ ডলার করে জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। গুগল বলেছে, ফরাসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত হতাশাজনক, তবে তারা এই রায় মেনে নেবে।

ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে গুগলের এই বিরোধকে সংবাদমাধ্যমগুলোর আর্থিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভবিষ্যতে আরও অনেক দেশেই হয়তো গুগলকে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে এ ধরনের সমঝোতায় আসতে হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600