ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

মোবাইলে বিটিভি দেখার অ্যাপ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মোবাইলে বিটিভি দেখার অ্যাপ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন থেকে অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপ্লিকেশনে বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে।

তিনি বলেন, ‘অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপ্লিকেশনে বাংলাদেশ টেলিভিশন দেখার এই সুবিধা দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের জন্য নতুন যুগের সূচনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের আরেকটি গণমুখী দৃষ্টান্ত।’

আজ (১২ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাপটি উদ্বোধনকালে এসব কথা বলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক সোহরাব হোসেন, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবেদা আখতার, বিটিভি’র উপমহাপরিচালক (অনুষ্ঠান) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ মন্ত্রণালয় ও বিটিভি’র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

টেলিভিশনগুলোর সম্প্রচারের ফলে গণমাধ্যম জগতে বিরাট পরিবর্তন ঘটেছে, বিশাল কর্মক্ষেত্রও তৈরি হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, টেলিভিশন চ্যানেলগুলোর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হয়ে কয়েক লাখ মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। দেশের অর্থনীতিতেও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের নতুন প্রজন্ম যেন মেধা, মূল্যবোধ, মমত্ব, দেশাত্মবোধের সমন্বয়ে প্রত্যয়ী হয়ে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্য নিয়েই যেন সকল অনুষ্ঠান তৈরি হয়, সকল টেলিভিশনের প্রতি এই অনুরোধ জানান তিনি।

এসময় রাষ্ট্রায়ত্ব বিটিভি’র পাশাপাশি বর্তমানে বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বিটিভি সম্প্রচারে রয়েছে উল্লেখ করে আগামী দু’বছরের মধ্যে দেশের বাকি ৬টি বিভাগীয় শহরে বিটিভি’র আরো ৬টি কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

মোবাইল অ্যাপ্লিকেশনে বাংলাদেশ টেলিভিশন দেখতে গুগল প্লে স্টোর থেকে এন্ড্রয়েড মোবাইলে এবং অ্যাপ স্টোর থেকে আইফোনে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে। বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন -চারটি চ্যানেলই এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600