ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

মাস্ক পরে নামাজ পড়া যাবে কি?

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাস্ক পরে নামাজ পড়া যাবে কি?

মুফতি সাদ তাশফিন: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে গোটা বিশ্ব। স্বাস্থ্যবিধি মেনে করতে হচ্ছে চলাফেরা। মাস্ক হচ্ছে উঠছে নিত্যসঙ্গি। এ জন্য সতর্কতাবশত মুসল্লিদের মুখে মাস্ক পরে নামাজ পড়তে হয়।

গত বছরখানেক ধরে মানুষ এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এর আগে মানুষকে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, আর কাউকে মুখে মাস্ক পরেও নামাজ পড়তে হয়নি। ফলে অনেকের মনে এই প্রশ্নটি উঁকি দিচ্ছে যে, মুখে মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা?

মাস্ক পরে নামাজ আদায়
পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য মানুষকে বাধ্য হয়ে মুখে মাস্ক পরে নামাজ আদায় করতে হচ্ছে। এটা একটি শরয়ি ওজর বা অপারগতা।

তাই এই বিপদের মুহূর্তে (রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকায়) মুখে মাস্ক পরে নামাজ আদায় করার ক্ষেত্রে শরিয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। (আদ্দুররুল মুখতার : ১/৬৫২, রাদ্দুল মুহতার : ১/৬৫২)


তবে স্বাভাবিক অবস্থায় মাস্ক কিংবা অন্য কিছু দিয়ে নাক, মুখ ঢেকে নামাজ আদায় করা মাকরুহ। (আদ্দুররুল মুখতার : ১/৬৫২; রাদ্দুল মুহতার : ১/৬৫২)

অন্য সময়ে মুখ ঢেকে নামাজ
রাসুল (সা.) স্বাভাবিক অবস্থায় মুখ ঢেকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, ‘রাসুলুল্লাহ (সা.) নামাজরত অবস্থায় মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৯৬৬)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে—

রাসুলুল্লাহ (সা.) নামাজের সময় কাপড় ওপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে ও মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন। (আবু দাউদ, হাদিস : ৬৪৩)

উল্লিখিত হাদিসগুলোতে নাক, মুখ ঢেকে নামাজ পড়তে নিষেধ করা হলেও, অসুস্থতা ও অপারগতার বিষয়টা ভিন্ন। ইসলাম কখনোই মানুষের ওপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয় না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ কারো ওপর সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা, আয়াত : ২৮৬)

সতর্কতা ও মাস্ক ব্যবহার

করোনাভাইরাস যেহেতু খালি চোখে দেখা যায় না। ফলে নিজেরাও জানি না যে, কে আক্রান্ত আর কে আক্রান্ত নয়। এমনকি আমরা নিজেরা আদৌ এই ভাইরাস থেকে মুক্ত আছি কিনা— সেটা সম্পর্কে ধারণা নেই? কিংবা যে মানুষটি আমাদের আশেপাশে রয়েছেন কিংবা যার সংস্পর্শে আমি যাচ্ছি— তিনি এই মরণঘাতী ভাইরাস থেকে মুক্ত কিনা? তাই আমাদের সবার উচিত সবসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। আর প্রতিটি ক্ষেত্রে এটাই ইসলামের শিক্ষা। তাই আমরা জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রেও অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।

মহান আল্লাহ তাআলা সব ধরনের রোগ-বালাই ও মহামারি-বিপদ থেকে আমাদের রক্ষা করুন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600