ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

পেনশনের টাকায় পাঠাগার, আছে ৫ হাজারেরও বেশি বই

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: পেনশনের টাকায় পাঠাগার, আছে ৫ হাজারেরও বেশি বই

রাজশাহী সংবাদদাতা: পেনশনের টাকায় গ্রন্থাগার গড়ে তুলেছেন রাজশাহীর মাহমুদা খাতুন সিদ্দিকা। বরেণ্য লেখকদের দুর্লভ বই নিয়ে এই গ্রন্থাগার সাজিয়েছেন তিনি। বই সংগ্রহ করতে মাহমুদা খাতুনকে সহযোগতিা করেন তার দুই ছেলে। পাঁচ হাজারেরও বেশি বই নিয়ে সাজানো গ্রন্থাগারটি সবার জন্য উন্মুক্ত করে দিতে চান এই শিক্ষানুরাগী। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক ডেপুটি রেজিস্টার মাহমুদা খাতুন সিদ্দিকা চাকুরি থেকে অবসর নেন ২০১৭ সালে। পরে শিক্ষানুরাগী এই নারী পেনশনের টাকায় নিজেই গড়ে তুলেছেন গ্রন্থাগার।

মহানগরীর শিরোইলে নিজ বাড়ির একটি ফ্লোরে এই গ্রন্থাগার সাজিয়েছেন। যেখানে রয়েছে দেশ-বিদেশের দুর্লভ ও দুষ্প্রাপ্য অনেক বই। এর বেশিরভাগই প্রকৃতি, বন্যপ্রাণী, চিত্রকলা ও ভ্রমণ বিষয়ক বই। জাতির জনকের ওপর একটি কর্নারও রয়েছে তার গ্রন্থাগারে।

মাহমুদা খাতুনকে বই সংগ্রহে সহায়তা করেন তার দুই ছেলে তানভীর অপু ও তারেক অণু। শুধু বই পড়ার জন্য নয়, এই গ্রন্থাগারটিকে শিল্প সাহিত্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ার স্বপ্নের কথা জানালেন তারা।

গ্রন্থাগারটিতে ৫ হাজারের বেশি বই রয়েছে বলে জানালেন মাহমুদা খাতুন সিদ্দিকা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600