ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৭১ কোটি ৪৪ লাখ টাকা। এ ছাড়া মোংলা, বাগেরহাটে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ ১০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে তিন হাজার ৮৬৮ কোটি টাকা। তবে বৈঠকে ভ্যাকসিন কেনার কোনো প্রস্তাব ওঠানো হয়নি

বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল বিস্তারিত বর্ণনা করেন।

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের প্যাকেজ-২-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন চালের দাম ৪০৪.৩৫ ডলার। আর প্রতি কেজি চালের দাম ৩৪.২৮ টাকা। ৫০ হাজার মেট্রিক টন চালে ব্যয় হবে ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা। ভারতের এমএস রিকা গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে।

তিনি জানান, বৈঠকে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির তিনটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কাতার কেমক্যািল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি (মুনতাজাত) থেকে ২৫ হাজার মেট্রিক টন সার আমদানিতে ব্যয় হবে ৫৬ কোটি ছয় লাখ টাকা।

অতিরিক্ত সচিব আবু সালেহ জানান, ২৫ হাজার মেট্রিক টন করে অন্য দুই প্রস্তাবে দুটি পৃথক লটে (নবম ও দশম) মোট ৫০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) থেকে এই সার আমদানি করা হবে। প্রতিটি লটে ব্যয় হবে ৫৫ কোটি ৯০ লাখ টাকা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600