ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

৯ ব্যাংকের ১৯ সালভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি চলতি মাসেই

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ৯ ব্যাংকের ১৯ সালভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি চলতি মাসেই

চলতি ডিসেম্বর মাস থেকিই ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব পদের জন্য ২০১৯ সালভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শুরু হবে বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। পর্যায়ক্রমে সব পদের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যস্থাপক ও বিএসসি’র সদস্য সচিব আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান আজ বুধবার (২ ডিসেম্বর) গণমাধ্যমকে বলেন, ‘ছোট যে পদগুলো আছে, চলতি মাসেই সেগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা শুরু করবো। পর্যায়ক্রমে বড় পদগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শিগগিরই এ প্রক্রিয়া শুরু করা হবে।’

এসময় নিয়োগ পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কবে পরীক্ষা শুরু হতে পারে সে ব্যাপারে এখনই বলা কঠিন। পরীক্ষা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়া হবে।’

বিএসসি সূত্র জানিয়েছে, ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ৯০ শতাংশ পদ অফিসার (ক্যাশ), অফিসার এবং সিনিয়র অফিসার। এর বাইরের ১০ শতাংশ আরও অসংখ্য পদ রয়েছে। চলতি মাস থেকে প্রথমে ছোট পদগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বড় তিনটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি মাসেই এ প্রক্রিয়া যতটা সম্ভব শেষ করা হবে বলে সূত্র জানায়।

প্রসঙ্গত, গত মাসে সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। গত ২৩ নভেম্বর নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করে বিএসসি। এরপরই পরীক্ষা স্থগিতের দাবি জানান প্রার্থীদের একাংশ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন বলে জানানো হয়েছিল।

৭৭১টি পদে নিয়োগ পেতে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেয়া হয়। এক ঘণ্টার নিয়োগ পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে।

বিএসসির অধীন ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রুপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং কর্মসংস্থান ব্যাংক।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600