ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

অর্ধেক যাত্রী নিয়ে চালু হচ্ছে ট্রেন, টিকিট বিক্রি শুরু

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অর্ধেক যাত্রী নিয়ে চালু হচ্ছে ট্রেন, টিকিট বিক্রি শুরু

আসন ফাঁকা রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ইতিমধ্যে টিকিট বিক্রিরও উদ্যোগ নেয়া হয়েছে। আজ সোমবার (১২ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট দেওয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেওয়া হবে। মঙ্গলবার (১৩ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে সে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা কম হবে বলে জানান তিনি।

এদিকে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে চলমান বিধি-নিষেধও শিথিল করতে যাচ্ছে সরকার। ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালুর চিন্তা করা হচ্ছে। আর ১৫ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদ সামনে রেখে গণপরিবহন ও শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তা-ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600