ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

লকডাউন শিথিল হচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: লকডাউন শিথিল হচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর লকডাউন আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। ফলে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

আজ সোমবার (১২ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মনে খোলা থাকবে দোকানপাট ও শপিংমল।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদের আগে কী কী বিধিনিষেধ শিথিল রাখা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে।

কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুর হাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বন্ধ থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়াও খোলা থাকবে শপিংমল ও দোকানপাট এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

এর আগে, গত ১ জুলাই থেকে ৭ সাত জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে গত ৬ জুলাই কঠোর লকডাউন আরো সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600