ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র, যুক্ত হচ্ছে পঞ্চম মহাসাগর

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র, যুক্ত হচ্ছে পঞ্চম মহাসাগর

ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির হাত ধরে পরিবর্তন হচ্ছে বিশ্বের মানচিত্র। ১৩০ বছরের অন্বেষণের পর মঙ্গলবার বিশ্ব মহাসাগর দিবসের দিন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি জানিয়েছে, অ্যান্টার্কটিকার চারপাশের যে জলাশয় তাই এখন দক্ষিণ মহাসাগর অর্থাৎ এই গ্রহের পঞ্চম মহাসমুদ্র হিসাবে পরিচিত হবে।

ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির ভূগোলবিদ অ্যালেক্স টেইট বলেছেন, ‘দক্ষিণ মহাসাগর দীর্ঘকাল বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত, কিন্তু আন্তর্জাতিকভাবে কখনও চুক্তি হয়নি বলে আমরা আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকৃতি দিতে পারিনি ।’

অ্যালেক্স টেইট জানিয়েছেন, দক্ষিণ মহাসাগরকে তার ভৌগোলিক বিশেষত্বের জন্য আলাদা তালিকাভুক্ত করেই গবেষণা করা হচ্ছিল, কারণ এর সঙ্গে পৃথিবীর অন্যান্য মহাসাগরের বেশ কিছু পার্থক্য আছে এবং এই মহাসাগরের পরিবেশগত পার্থক্যের জন্যই একে পঞ্চম মহাসমুদ্রের স্বীকৃতি দেয়া হয়েছে।

১৯১৫ সালে মানচিত্র নির্ধারণের সময় থেকে এতদিন পর্যন্ত ন্যাশনাল জিওগ্রাফিক কার্টোগ্রাফাররা পৃথিবীতে চারটি মহাসাগর তালিকাভুক্ত করেছেন। সেগুলি হল- আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। দক্ষিণ-মহাদেশে চারপাশের বিশাল জলাশয় আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরের সম্প্রসারণ হিসাবে দেখা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকের পানিতে বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় পেয়েছেন।

ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন বলছে, মূলত সেখানে যে পানির স্রোত তা অ্যান্টার্কটিক সার্কোপোলার কারেন্ট নামে পরিচিত। তাই এর অনন্য বৈশিষ্ট্য একে অন্য মহাসাগর থেকে বিচ্ছিন্ন করেছে। অ্যান্টার্কটিক সার্কোপোলার কারেন্ট পানিকে ঠান্ডা এবং কিছুটা কম লবণাক্ত করে তোলে যা সমুদ্রের গভীরে কার্বন সংরক্ষণে সহায়তা করে এবং পৃথিবীর জলবায়ুতে একটি গুরুতর প্রভাব ফেলে।

ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার তথা সামুদ্রিক বিজ্ঞানী সেঠ সিকোড়া-বডি জানিয়েছেন, বিশ্বের পঞ্চম মহাসাগরের বৈশিষ্ট্যের সঙ্গে যে পরিচিত হয়েছে সে মন্ত্রমুগ্ধের মত তা উপলব্ধি করতে পেরেছে। চারপাশের হিমবাহ, ঠান্ডা বাতাস এবং হিমশীতল পাহাড়ের মাঝে দক্ষিণ মহাসাগরের নীল জলরাশি স্বর্গীয় দৃশ্যের থেকে কোনো অংশে কম নয়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600