ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

ভারী বৃষ্টি হলে চলতি মাসেই বন্যার আশঙ্কা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভারী বৃষ্টি হলে চলতি মাসেই বন্যার আশঙ্কা

চলতি মৌসুমের শুরু থেকে ভারী বৃষ্টি অব্যহত থাকলে এ মাসের মাঝামাঝি থেকে শেষ নাগাদ উত্তরবঙ্গের উজানে বন্যার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে জুলাই-আগস্ট মাসে স্বাভাবিকভাবে পানি বাড়বে। এই সময়ে দেশের কোথায়ও কোথায়ও বন্যা দেখা দিতে পারে।

এদিকে, গত সোমবার থেকে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দেশের বেশিরভাগ জায়গায়ই ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টি আরো দু’একদিন অব্যহত থাকতে পারে। তবে সামনে বর্ষা মৌসুম। এখন প্রায় নিয়মিতই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া লেন, ‘গত কয়েকদিন যে ভারী বৃষ্টি হচ্ছে তা অব্যহত হলে এই মাসে কেথায়ও কাথায়ও বন্যা হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের উজানে বন্যার আশঙ্কা রয়েছে। জুলাই-আগস্ট মাসে স্বাভাবিক যে বন্যা হয়, সেটা হতে পারে। এ ছাড়া এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে না।’

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথায়ও কোথায়ও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। যমুনা ও পদ্মা নদীর পানিও স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যহত থাকতে পারে। গঙ্গা নদীল পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যহত থাকতে পারে। সুরমা ব্যতীত দেশের উত্তর পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদী সমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যহত থাকতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তত্সংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের স্থানসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে মেঘনা অববাহিকার প্রধান নদনদীসমূহের পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600