ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

২০ দিনে ৩৭ হাজার আসামির জামিন দিয়েছে ভার্চুয়াল আদালত

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ২০ দিনে ৩৭ হাজার আসামির জামিন দিয়েছে ভার্চুয়াল আদালত

করোনা পরিস্থিতিতে গত ২০ কার্যবিদসে ভার্চুয়াল শুনানিতে ৩৭ হাজার আসামিকে জামিন দিয়েছেন দেশের নিম্ন আদালত। আজ বুধবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, সীমিত পরিসরে সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৬৮ হাজার ৮৪৩ জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে এবং ৩৭ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫০৭ জন।

এর আগে, গত ১২ এপ্রিল থেকে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি আবেদনের ওপর শুনানি হচ্ছে।

পরে ১১ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫ হাজার ৭৩৪টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। এদিন ৩ হাজার ১৫০ জন হাজতিকে জামিন দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600