ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

অনার্স শেষ করেই চাকরি পেতে পারেন যেভাবে

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অনার্স শেষ করেই চাকরি পেতে পারেন যেভাবে

বেশিরভাগ ছাত্র-ছাত্রীই বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে যত দ্রুত সম্ভব ভালো বেতনে চাকরি করতে চান। কিন্তু, বিশ্ববিদ্যালয়ে পড়া শেষেই চাকরি পাওয়ার ব্যাপাটা বলা সহজ কিন্তু পাওয়া কঠিন। কঠোর পরিশ্রম ও দৃঢ় অঙ্গীকারের মাধ্যমেই কেউ তার স্বপ্নের চাকরি পেতে পারেন।

চাকরি খোঁজার প্রক্রিয়া একটি সময়সাপেক্ষ ব্যাপার। এখানে বিভিন্ন ধাপের পরীক্ষা ও সাক্ষাৎকার থাকে। এর মাধ্যমে ব্যক্তিকে যাচাই করা হয় যে তিনি চাকরিদাতার প্রতিষ্ঠানের জন্য ও এ চাকরির জন্য উপযুক্ত কিনা।

চাকরির জন্য প্রস্তুতির সবচেয়ে উপযুক্ত সময় হলো অনার্স শেষ করার আগের সময়কাল। বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার সময় একজন ছাত্রের হাতে অনেক সময় থাকে নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বিশ্লেষণ করার এবং একইসাথে চাকরির জন্য আবেদন করার। অনার্স শেষ না করা ছাত্র-ছাত্রীরা তাদের অবসর সময়কে কাজে লাগাতে পারেন অনলাইনে পেশাদার নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত থেকে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তাদের টেকনিক্যাল দক্ষতা বাড়াতে হবে। এছাড়া অন্যান্য দক্ষতাও (সামাজিক যোগাযোগ ক্ষমতা, আচরণগত বিষয়াদি, ব্যক্তিত্ব, নেতৃত্ব ও বিভিন্ন মানুষের সাথে মানানসই আচরণ করার দক্ষতা) বাড়াতে হবে।

উদাহরণ স্বরূপ, কেউ যদি তথ্য প্রযুক্তি খাতে বা ডাটা সায়েন্সে নিজের ক্যারিয়ার গড়তে চান তবে তাকে পাইথন, এসকিউএল ও জুপিটার শিখতে হবে। এছাড়া তাকে সফট স্কিলের আওতায় দল ব্যবস্থাপনা, যোগাযোগ ও সমস্যা সমাধানের মতো বিষয়ে দক্ষ হতে হবে। চাকরির জন্য এ বিষয়গুলোতে দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ।

এখানে একজন বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র কিভাবে চাকরি পাওয়ার প্রস্তুতি নিবেন তার ধাপগুলো বর্ণনা করা হলো।

সঠিক চাকরি খোঁজা :

আপনাকে এমন চাকরি খুঁজতে হবে যেটা আপনার সামাজিক ও পেশাগত দক্ষতার সাথে সামঞ্জস্য। যে চাকরি করতে চান তার ক্ষেত্র, প্রতিষ্ঠানের নাম, চাকরির জন্য যোগ্যতার বিষয়গুলো জানতে হবে ওই অনুসারে প্রস্তুতি নিতে হবে।

চাকরি খোঁজার শিষ্টাচার :

নিয়োগদাতার কাছে চাকরি চাওয়ার আগে ভালো করে খোঁজ নিন যে এ চাকরির জন্য আপনি যোগ্য কিনা। এরপর চাকরিদাতার কছে একটি আবেদনপত্র লিখে পাঠান। আবেদনপত্রে উল্লেখ করুন আপনি কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছেন, কেন তাদের সাথে যোগাযোগ করেছেন এবং আপনি তাদের কাছে কী চান। এরপর সিভি পাঠান এবং চাকরিদাতার সাথে সব সময় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন। আর একটা বিষয় উল্লেখ্য যে চাকরি পাবার জন্য ধৈর্য ধরতে হবে। চাকরিদাতাকে সব সময় চাকরির কথা বলে বিরক্ত করা যাবে না।

আপনার সিভিকে সমৃদ্ধ করুন :

আপনার সিভিকে সব সময় সমৃদ্ধ করার চেষ্টা করুন। আপনি যে সব বিষয় নতুন করে শিখেছেন তা সিভিতে উল্লেখ করুন। এতে চাকরিদাতা আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করবেন। আর আপনি যে আসলেই চাকরি করতে ইচ্ছুক ও কর্মঠ- এ ব্যাপারে তিনি অবগত হবেন। আপনার সিভির শিরোনাম এমন হতে হবে যাতে চাকরিদাতা আপনার প্রতি আকৃষ্ট হন। আপনার চাকরির সিভিতে আপনার শখ ও আগ্রহের বিষয়গুলোও উল্লেখ করতে ভুলবেন না। এর মাধ্যমে চাকরিদাতা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে বুঝতে পারবেন। এর মাধ্যমে সাক্ষাৎকারে নিয়োগ দাতার সাথে আপনার কথা বলতে সুবিধা হবে।

সূত্র : দ্যা টাইমস অব ইন্ডিয়া

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600