ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

সরকারের খাতায় মৃত, নিজেকে জীবিত প্রমাণ করতে চান শানু

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সরকারের খাতায় মৃত, নিজেকে জীবিত প্রমাণ করতে চান শানু

নিজেকে জীবিত প্রমাণ করতে গত এক সপ্তাহ ধরে সরকারি বিভিন্ন দফতরে ঘুরছেন বরিশালের মুলাদী উপজেলার বিধবা শানু বেগম (৬৫)। কিন্তু সরকারি খাতায় তিনি মৃত। শানু বেগম কাজিরচর ইউনিয়নের মৃত মন্নান ফরাজির স্ত্রী।

ভোটার তালিকা শানু বেগমকে মৃত হিসেবে উল্লেখ করা হয়। এ জন্য বিধবা ভাতার পাশাপাশি সরকারি সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শানু বেগম।

তিনি বলেন, '২২ বছর আগে স্বামী মারা যান। দুই ছেলেই বেকার। মেয়েদের অনেক কষ্টে বিয়ে দিয়েছি। চেয়ারম্যান ও মেম্বারের পেছনে ঘুরে ঘুরে বিধবা ভাতার তালিকায় নাম ওঠে। এরপর কয়েক বছর ধরে ভাতার টাকা পাচ্ছিলাম। গত ১ বছর ধরে বিধবা ভাতার টাকা আর পাচ্ছি না। মনে করেছি সরকার বিধবাদের টাকা দেয়া বন্ধ করে দিয়েছে। দুই সপ্তাহ আগে গ্রামের এক বিধবা নারীর সঙ্গে কথা বলে জানতে পারি, সে নিয়মিত বিধবা ভাতার টাকা পাচ্ছেন। ইউনিয়ন পরিষদ কার্যালয় গিয়ে জানতে পারি ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় আমাকে মৃত দেখানো হয়েছে।'

শানু বেগম বলেন, 'নিজেকে জীবিত প্রমাণ করতে গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন সরকারি দফতরে ঘুরছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় গিয়ে জানতে পারি, ১৯ সালের আগেই আমি মারা গেছি। তাই ভোটার তালিকা হালনাগাদে আমাকে মৃত দেখানোর কারণে ১ বছর ধরে আমার বিধবা ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। তারা আমাকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় যোগাযোগ করে দেখতে বলেন।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় তথ্য সংগ্রহকারী চরকমিশনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দীন ওই নারীকে মৃত উল্লেখ করায় হয়তো এই বিপত্তি ঘটেছে। বিষয়টি দুঃখজনক। শানু বেগমকে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

শানু বেগম বলেন, 'আমি মারা যাইনি। আমি জীবিত। মারা গেলে তাদের অফিসে গিয়ে কীভাবে কথা বললাম। এটাইতো বড় প্রমাণ। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন অফিসে ঘুরছি। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।'

ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহকারী চরকমিশনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দীন বলেন, 'যতদূর মনে পড়ে হালনাগাদ কার্যক্রমের আগেই শানু বেগম ভোটার তালিকায় মৃত ছিলেন। হালনাগাদের সময় সেটাই উল্লেখ করা হয়েছে। এর বেশি আর কিছু আমার মনে নেই।'

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600