ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

অনলাইনে হবে এবারের নববর্ষের অনুষ্ঠান

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অনলাইনে হবে এবারের নববর্ষের অনুষ্ঠান

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (১৪২৮) আয়োজনে জনসমাগম করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তবে অনলাইন বা ভার্চুয়ালি অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিনের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে এবার বাংলা নববর্ষ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করা, সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান করার অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না বলে এতে উল্লেখ করা হয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে গতবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবেকরোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার আহবান জানিয়ে পোস্টার অবমুক্ত করা হয়। সেখানে লেখা হয়, ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600