ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বাড়ছে সম্পদের বৈষম্য, ক্ষোভও তৈরি হচ্ছে
ad728

৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর রিট খারিজ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর রিট খারিজ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানো সম্ভব নয়, তাই এ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

এর আগে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থী রিটটি দায়ের করেন। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে না নেওয়ার কারণ দেখিয়ে তারা রিট করেন। একই দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

চাকরিপ্রার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

তবে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গতকাল সোমবার গণমাধ্যমকে বলেছেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে।

এর আগে গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600