ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

মন্দার কবলে ভারতের অর্থনীতি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মন্দার কবলে ভারতের অর্থনীতি

সিকি শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মন্দায় পড়েছে ভারত। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে সাত শতাংশ কমেছে। ভারতের জাতীয় পরিসংখ্যান দপ্তর গতকাল শুক্রবার জিডিপি সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করেছে।

সাধারণত পরপর দুই প্রান্তিকে ঋণাত্মক প্রবৃদ্ধি হলে অর্থনীতি মন্দায় পড়েছে বলে বলা হয়। ভারতের অর্থনীতিও পরপর দুই প্রান্তিকে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এসব তথ্য জানানো হয়।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি থেকে মুদ্রাস্ফীতি— নভেল করোনাভাইরাসের ধাক্কায় ভারতের অর্থনৈতিক অবস্থা বেহাল। তবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতেই ধীরে ধীরে লকডাউন শিথিল করার পথে হেঁটেছিল দেশটির সরকার। তবে তাতে খুব একটা লাভ হয়নি বলে মনে করা হচ্ছে।

চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপিতে বড়োসড় ধস নামে। একইভাবে দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি সংকোচন হল। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছিল ২৩ দশমিক ৯ শতাংশে।

অর্থনীতিতে পরপর দুই বা ততোধিক প্রান্তিকে যদি জিডিপির হার পড়ে যায়, তখন তাকে অর্থনৈতিক মন্দা বলা হয়। সে অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও অর্থনীতির সংকোচন হওয়ায় আনুষ্ঠানিকভাবে ভারতে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, নভেল করোনাভাইরাসজনিত মহামারি ভারতীয় অর্থনীতিতে ব্যাপক মাত্রায় প্রভাব ফেলেছে।

আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষক সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শিলন শাহ সিএনএনকে বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার টিকার ইতিবাচক ফলাফল ভারতের জন্য সুখবর। সবচেয়ে বড় অর্ডারটি দিয়ে রেখেছে ভারত। আর টিকার উৎপাদনও হবে ভারতের মাটিতে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনীতি এখনো নিম্নগতিতে এগোলেও চীন মহামারি থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে সক্ষম হয়েছে। কড়া লকডাউন আরোপ করে শত শত বিলিয়ন ডলার বাঁচিয়েছে চীন। বড়ো অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র চীনই হয়তো বছরের শুরুর থেকে বছরের শেষ নাগাদ অর্থনীতিকে ভাল অবস্থানে নিতে পারবে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600