ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

গোমূত্রের উপকারিতা প্রমাণিত: বিজেপি নেতা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গোমূত্রের উপকারিতা প্রমাণিত: বিজেপি নেতা

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সবাইকে গোমূত্র পানের আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা। রোববার ভারতের কোচবিহারের দিনহাটায় গোমাতা পূজার পর গোমূত্র পান কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে গোমূত্র পানে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ সেরে যায় বলে হাস্যকর দাবিও করেন তারা। -খবর জিনিউজের

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কৃষাণ মোর্চার সহ সভাপতি জীবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অনেকে নানা কথা বললেও, গোমূত্র কতটা উপকারি তা প্রমাণ হয়ে গিয়েছে। ক্যানসারের ওষুধ হিসেবে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠানে গোমূত্র ব্যবহৃত হচ্ছে। এছাড়াও গোমূত্র বিভিন্ন রকম রোগ-জীবাণুকে ধ্বংস করে।’

জিনিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ বাজারে স্থানীয় বিজেপি গোমাতা পূজার আয়োজন করে। শ্রদ্ধা ও ধুমধাম সহকারে হয় পূজা। পূজার পর গোমাতাকে প্রদক্ষিণ করেন বিজেপি নেতারা। এরপরই গোমূত্র পান কর্মসূচি শুরু করেন তারা। এতে নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি উপস্থিত সবাইকে গোমূত্র পানের জন্য আহ্বানও জানান তারা।

প্রসঙ্গত, এর আগে গরুর দুধে সোনা থাকে' বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়। কিন্তু তিনি সমালোচনাকে আমলে না নিয়ে উল্টো বলেন, ‘গরুর দুধ, গোমূত্র খাই। তাই ভাল থাকি। আমরা বলছি এসবই চলবে। আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।’ ‍

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600