ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

কলকাতার স্টেডিয়াম হচ্ছে কোভিড হাসপাতাল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কলকাতার স্টেডিয়াম হচ্ছে কোভিড হাসপাতাল

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফার প্রকোপে ভারতজুড়ে হাসপাতালের শয্যার সংকট দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কলকাতার সল্টলেক অবস্থিত স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এই স্টেডিয়ামে ২০০-রও বেশি শয্যা থাকবে বলে জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহযোগিতা করবে আমরি হাসপাতাল। রাজ্যজুড়ে বেডের সমস্যা মেটাতেই এই উদ্যোগ।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে হাসপাতালগুলোয় শয্যা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে মৃত্যু হচ্ছে অনেকের। সেই সমস্যা সমাধানের জন্যই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার।

অস্থায়ীভাবে স্টেডিয়ামের ভেতরে তৈরি এই হাসপাতালে আপাতত ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে সাধারণ শয্যার সংখ্যা ২১০টি। তবে এখানে থাকছে না কোনো ইন্টেভসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে করোনার টিকাদান কর্মসূচিও চলবে। এ কাজে সহায়তা করবে আমরি হাসপাতাল।

আমরি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত মিলবে না সেখানে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা সংকট দেখা দেয়। এ জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে করোনা চিকিৎসার জন্য গড়ে তোলে রাজ্য সরকার। কয়েক দিন আগে যাদবপুর স্টেডিয়ামকেও করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600