ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

১৭ দিনের জন্য তুরস্কে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ১৭ দিনের জন্য তুরস্কে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা

মদ জাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করেছে তুরস্ক। আগামী বৃহস্পতিবার থেকে ১৭ দিনের জন্য এই নিয়ম কার্যকর হবে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান যে নতুন ‘সম্পূর্ণ লকডাউন’ দিয়েছেন তারই অংশ হিসেবে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

একজন তুর্কি কর্মকর্তা বলেছেন, লকডাউনের সময় কেবল প্রয়োজনীয় দোকান খোলা থাকবে। এসময় প্রয়োজনীয় দোকানগুলো খাবার এবং অন্যান্য মৌলিক জিনিস সরবরাহ করতে পারবে। ওই কর্মকর্তা বলেন, নিঃসন্দেহে প্রয়োজনীয় দোকনের মধ্যে মদের দোকান পড়ে না।

তিনি বলেন, আমরা সুপারমার্কেটের বেভারেজ সেকশনে অ্যালকোহল পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছি। কেননা যেহেতু এসময় সব মদের দোকান বন্ধ থাকবে, তাই অসম প্রতিযোগিতার অভিযোগ তুলতে পারে মদ দোকানের মালিকরা।

তবে সরকারি এই সিদ্ধান্তের কারণে মদের উৎপাদকদের ওপর কোনও প্রভাব পড়বে না। তারা তাদের পণ্য সরাসরি অনলাইনে বা ফোনে অর্ডারের মাধ্যমে বিক্রি করতে পারবে। এছাড়া এগুলোকে কার্গোর মাধ্যমে ডেলিভারি করতে পারবে।

তুরস্কের কর্মকর্তারা বলছেন, তাদের এমন সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারণ আছে। এর আগে গত ডিসেম্বরেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ‍তুর্কি সরকার। তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু বলেছিলেন, করোনাভাইরাসে আক্রান্তের পেছনে মদের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, তারা যত খুশি আপত্তি করুক। আমাদের সিদ্ধান্ত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নেয়া। অ্যালকোহলের কারণে সামাজিক দূরত্ব মানার ওপর প্রভাব পড়ে। বিশ্বের অন্যান্য পশ্চিমা দেশগুলোও মহামারির সময় একই ধরনের কাজ করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600