ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

বিধ্বস্ত ভারতকে ১৩৫ কোটি রুপি সাহায্য দেবে গুগল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বিধ্বস্ত ভারতকে ১৩৫ কোটি রুপি সাহায্য দেবে গুগল

মহামারি করোনাভাইরাসে লন্ডভন্ড ভারত। এ তাণ্ডবে বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটি রুপি আর্থিক সাহায্য ঘোষণা করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফ মারফত চিকিৎসা সরঞ্জাম কিনতে, যে সমস্ত সংস্থা ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করছে, তাদের সাহায্যার্থে এবং মহামারি নিয়ে সচেতনতা তৈরি করতেই এই অর্থ ব্যয় করা হবে। খবর আনন্দবাজারের।

গুগলের সিইও সুন্দর পিচাই সোমবার (২৬ এপ্রিল) টুইটারে লেখেন, ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হতে দেখে বিধ্বস্ত আমি। গুগল এবং গুগলের কর্মীদের পক্ষ থেকে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফ- এর মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ১৩৫ কোটি রুপি সাহায্য দেওয়া হচ্ছে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১৩৫ কোটি রুপির মধ্যে সংস্থার সমাজসেবামূলক শাখা সংগঠন google.org-এর তরফে ২০ কোটি রুপি দেওয়া হয়েছে। ‘গিভ ইন্ডিয়া’কে যে অর্থ দেওয়া হচ্ছে, তা দিয়ে মহামারির প্রকোপে যে সমস্ত পরিবার ধুঁকছে, তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম কিনতে, অক্সিজেনেরে জোগান বাড়াতে এবং করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের সংখ্যা বাড়াতে বাকি অর্থ যাবে ইউনিসেফ-এর খাতে। এ ছাড়াও, গুগলের ৯০০ কর্মী মিলে ৩ কোটি ৭০ লাখ রুপি সাহায্য করেছেন বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600