ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

করোনা মাউন্ট এভারেস্টে গেল কীভাবে

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: করোনা মাউন্ট এভারেস্টে গেল কীভাবে

মাউন্ট এভারেস্টের অন্তত একজন পর্বতারোহী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার প্রাদুর্ভাব শুরুর কারণে এক বছর বন্ধ থাকার পর মাত্র কয়েক সপ্তাহ আগেই খুলে দেওয়া হয়েছিল বিশ্বের সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। এরপরই সেখানে করোনা পৌঁছানোর খবর আসল।

করোনায় আক্রান্ত নরওয়ের পর্বতারোহীর আরনেল্ড নেস বিবিসিকে বলেন, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর তাকে আট রাত একটি হাসপাতালে রাখা হয়। নেসের দলের একজন ‘শেরপাও’ করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এভারেস্টের পর্বতারোহীর মধ্যে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার খবর নেপালের জন্য ‍নিশ্চিতভাবেই একটি বড় ধাক্কা। কারণ দেশটির অর্থনীতি পর্যটন খাতের ওপর নির্ভরশীল। আর নেপালের পর্যটন থেকে প্রাপ্ত আয়ের অনেকাংশই আসে মাউন্ট এভারেস্ট থেকে।

কীভাবে এবং কোথা থেকে করোনায় সংক্রমিত হয়েছেন তা নিশ্চিত হয়ে বলতে পারছেন না নেস। তবে তিনি অবশ্য জানিয়েছেন, খুম্বু উপত্যকায় একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন এবং সম্ভবত সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

নরওয়ের ওই পর্বতারোহী আরও বলেন, বারবার হাত ধোঁয়া ও সারাদিন মাস্ক পরে থাকার মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তিনি হয়তো ‘আরও কিছু করতে’ পারতেন। তিনি এও বলেছেন যে, ‘ট্রেকে খুব বেশি মানুষই কিন্তু মাস্ক ব্যবহার করতেন না।’

বিবিসি জানিয়েছে, এভারেস্টের চূড়ার পথে রওয়ানা হওয়ার ছয় দিন পর নেস অসুস্থ বোধ করেন। গত ১৫ এপ্রিল তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে আনা হয়। কাঠমান্ডু পৃথক দুটি হাসপাতালে তিনবার পরীক্ষা করা হয়। তিনবারই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।

তারপরেই তাকে হাসপাতালো আইসোলেশন করে রাখা হয়। গত ২২ এপ্রিল নেসকে পুনরায় পরীক্ষা করা হয় এবং তার পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে। বর্তমানে তিনি নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে তার বন্ধুদের সঙ্গে রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600