ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ হাজার ৩৬৯ কোটি টাকা প্রফেসর ইউনূসের সঙ্গে বিমানবন্দরে যা ঘটলো, এটা বর্বর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয় : হাইকোর্ট হাঁটুর ক্ষয় সারাতে নতুন চিকিৎসার সম্ভাবনা দেখালেন গবেষকেরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, নভেম্বরে শেষ আবেদন সরকারি দাম ১৮৩৭, ঢাকায় কেন ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সুপার স্পেশালাইজডের মালিকানার ৯০% বিএমইউর, ১০% সরকারের ভর্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘অন্যপাতা’, নেপথ্যে ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আসছে নতুন পলিসি ইবনে সিনা ট্রাস্টে চাকরির সুযোগ, কর্মস্থলে হাসপাতালে শরণার্থী থেকে বক্সার, রামলা আলির জীবন নিয়ে চলচ্চিত্র কিশোর-কিশোরীদের ৪৭% বিষণ্ণ, উদ্বিগ্ন ৩২% প্রধানমন্ত্রী, ট্রেন টিকিটের কালোবাজারি ঠেকাতে এক মাস ক্ষমতা দিন পর্দার ‘প্রহার’ থেকে সৈনিক, চলে গেলেন সেই বিশ্বনাথ পাটেকার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, খেলা শুরু ১৩ অক্টোবর দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম তিন বছর পর শুরু হচ্ছে হকি লিগ, দল ১১টি ওবামা থেকে ওসামা, সবার পছন্দ এই ঘড়ি ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা কেন ৬ দিন বন্ধ রাখা হচ্ছে নামের আগে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার পরিহার দাবি শিক্ষার্থীদের
ad728

বুর্জ খলিফায় দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বুর্জ খলিফায় দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি

এবার বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ১৭ মার্চ আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।

কমিউনিটির নেতারা বলছেন, আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এটি হবে বিশেষ আকর্ষণ।

গত শুক্রবার আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই’র অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের ডেপুটি কনসাল শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি অবগত করেন।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল জানান, ১৭ মার্চ দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটি মহানায়কের প্রতি শ্রদ্ধা ও আমাদের জন্য গর্বের।

এদিকে, দেশটিতে দুই দেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি নেয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সূচিপত্র তৈরি করছে।

দূতাবাস এবং কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600